অপরাধ বৃদ্ধির জন্য টিভি সিরিয়াল দায়ী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অপরাধ বৃদ্ধির জন্য সিনেমা ও সিরিয়াল দায়ী, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ, হত্যা এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা, টিভি সিরিয়াল এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কুরুচিপূর্ণ ভিডিওগুলোকে দায়ী করছেন। রাজ্যে চলমান অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সমাজের দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি মনে করেন, এই সব মাধ্যম শিশুদের উপরও খারাপ প্রভাব ফেলছে। রোববার (৬ অক্টোবর) কলকাতা পুলিশের আবাসিক পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, "ইউটিউবের প্রভাব পড়ছে শিশুদের মধ্যে। তারা সেখান থেকে নেতিবাচক বিষয়গুলো শিখছে। আমরা যদি সময় মতো সতর্ক না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের উপর এর মারাত্মক প্রভাব পড়বে।" অপরাধ বৃদ্ধির জন্য টিভি সিরিয়ালকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি অভিযোগ করেন, টিভি সিরিয়াল এবং সিনেমাগুলোতে অতিরিক্ত অপরাধমূলক দৃশ্যের প্রভাবও কম নয়। “টেলিভিশনের প্রায় সব সিরিয়ালে অপরাধের দৃশ্য দেখানো হয়। নতুন সিনেমাগুলোতেও ক্রাইম সিনে ভরপুর। আমি সিনেমাকে ছোট...
