ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি: বাংলাদেশ সময় অনুযায়ী পূর্ণাঙ্গ ফিক্সচার ও গ্রুপ তালিকা
বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপ ২০২৬ ম্যাচের তারিখ ও সময় ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ—ফিফা বিশ্বকাপ ২০২৬। উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র জুড়ে আয়োজিত এই টুর্নামেন্ট কেবল খেলার মাঠেই নয়, রেকর্ড বইয়েও নতুন অধ্যায় লিখতে প্রস্তুত। ৪৮টি দেশের অংশগ্রহণে ১০৪টি ম্যাচের এই লড়াই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এই বিশ্বকাপ হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ‘নিদ্রাহীন’ অভিজ্ঞতা। বিশ্বকাপের সময়সূচি, প্রিয় দলের ম্যাচ কখন, কোন গ্রুপে কে—এই সব প্রশ্নের উত্তর এবং উত্তর আমেরিকার টাইম জোনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে এই বিস্তারিত গাইড। ইতিহাসের বিশালতম আসর: যা কিছু নতুন ১৯৯৮ সাল থেকে চলে আসা ৩২ দলের ঐতিহ্যবাহী ফরম্যাট বদলে এবার বিশ্বকাপ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে থাকছে ৪টি করে দল। টুর্নামেন্টের এই ঐতিহাসিক সম্প্রসারণের ফলে খেলা হবে মোট ১০৪টি। বিশ্ব...
