আদালতের রায়ে চট্টগ্রাম সিটির মেয়র হলেন বিএনপির শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির শাহাদাত হোসেনকে ঘোষণা আদালতের তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। আজ মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. খাইরুল আমীন এই রায় দেন। আদালত একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে এ–সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পান মাত্র ৫২ হাজার ৪৮৯ ভোট। তবে এই নির্বাচনে কারচুপি, অনিয়ম ও ইভিএমের প্রিন্ট কপি না দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শাহাদাত হোসেন। শাহাদাত হোসেনের করা মামলার শুনানিতে আদালত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। আদালত আরও নির্দেশনা দেন, আগামী ১০ দিনের মধ্যে এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। এই রায়ের...
